আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ এএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের একই ইউনিয়নে ছাত্রলীগের দুই কমিটি!

আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একই ইউনিয়নে দুটি কমিটি অনুমোদনের তালিকা। ছবি : সংগৃহীত
আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একই ইউনিয়নে দুটি কমিটি অনুমোদনের তালিকা। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে একই দিনে ছাত্রলীগের দুই কমিটি প্রকাশ হওয়ায়র ঘঠনায় উপজেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের এই দুই কমিটি প্রকাশ হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক তাদের স্যোশাল মিডিয়ায় দুটি আলাদা আলাদা পোস্টে এই কমিটি ঘোষণা করেন।

তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি, তাদের স্ব-স্ব ঘোষিত কমিটি সঠিক।

জানা যায়, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক তাদের ফেসবুক আইডিতে তাদের স্বাক্ষরিত একটি সংগঠনের প্যাডে উপজেলার বদলপুর ইউনিয়নের হোসাইন আহমেদকে সভাপতি ও রাসেল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের একটি কমিটি ঘোষনা করে প্রকাশ করেন। একইদিন দুপুরে সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক সেই কমিটির পোস্ট ফেসবুক থেকে রিমোভ সভাপতি মিলোয়ার হোসেন মিলু ও তার নিজের স্বাক্ষরিত আরেকটি কাগজে রাবেল রায়কে সভাপতি ও সজল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের আরেকটি কমিটি প্রকাশ করেন। এরপর থেকে উপজেলায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু জানান, সাধারণ সম্পাদক ও আমার সম্মতিক্রমে হোসাইন আহমেদকে সভাপতি ও রাসেল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিই সঠিক।

সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক বলেন, রাবেল রায়কে সভাপতি ও সজল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে যে কমিটি দেওয়া হয়েছে সেটাই সঠিক।

তবে উভয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরের বিষয়ে স্বাক্ষর তাদের নয় দাবি করছেন তারা দুজনেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মনোয়ার আলী বলেন, ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু মোবাইল বদলপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণার বিষয়টি অবগত করেছেন।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন বলেন, গঠনতন্ত্র বহির্ভূত কোনো কমিটি কেউ দিয়ে থাকলে তার দায়ভার সংগঠন নেবে না। জেলা কমিটির সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১০

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১১

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১২

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৩

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৪

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৫

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৭

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৮

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৯

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

২০
X