চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মামলায় হাজিরা দিতে এসে ৩ জনের ছিনতাইয়ের পরিকল্পনা

চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা
চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই মো. রবিউল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা ছিল। ১৭ সেপ্টেম্বর ওই মামলায় হাজিরা দিতে গিয়ে তারা নতুন ছিনতাইয়ের পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল হক সজিব (৩৩), মো. মহিউদ্দিন (৪২) ও মো. রায়হান (২৮)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. রুহুল আমিন রেলওয়েতে চাকরি করতেন। ১৮ সেপ্টেম্বর তার পেনশনের ১৪ লাখ ৯৬ হাজার টাকা নগরের পাহাড়তলী এলাকার একটি ব্যাংক থেকে তুলে আগ্রাবাদ এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন স্ত্রী খাদিজা বেগম। ওই সময় পাহাড়তলী থানা এলাকায় তিনজন যুবক সিএনজিচালিত অটোরিকশা থেকে টান দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

এরপর ভুক্তভোগী পরিবারটির অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। সবশেষ বিভিন্ন এলাকার প্রায় ৪০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের (বন্দর-পশ্চিম) উপকমিশনার মো. আলী হোসেন জানান, ঘটনার পর লুণ্ঠিত টাকা তিনজন মিলে ভাগ করে নেন। সজীব ও রায়হান চট্টগ্রামেই ছিলেন। কিন্তু মহিউদ্দিন ঢাকায় পালিয়ে যান। তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে টানা ৪৮ ঘণ্টা ধরে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১০

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১২

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৩

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৪

ছেলের হাতে বাবা খুন

১৫

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৬

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৭

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৯

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

২০
X