উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আরসার প্রধান আতাউল্লাহর সহকারী গ্রেপ্তার

আরসার প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরী। ছবি : সংগৃহীত
আরসার প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরী। ছবি : সংগৃহীত

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২ অক্টোবর) র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

এর আগে রোববার রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নোমান চৌধুরী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়ার সাব্বির আহমদের ছেলে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী এবং অর্থ সমম্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরী ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদে রাতে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুমব্রু বাজারসংলগ্ন কোনারপাড়া মসজিদের পাশে যৌথ বাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী নিহত হন। ওই ঘটনার সঙ্গে গ্রেপ্তার নোমান চৌধুরী জড়িত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোমান চৌধুরী আরসা প্রধান আতাউল্লাহর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আতাউল্লাহর একান্ত সহকারী ও সার্বক্ষণিক অস্ত্রধারী বডিগার্ড হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১২

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৩

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৪

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৫

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৬

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৭

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৮

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৯

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

২০
X