মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজ মোংলায়

বাগেরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বাগেরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী এমভি ইয়োমান ওরলা নামক একটি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮ প্যাকেজের ২ হাজার ১২১ দশমিক ৩৭ টন মেশিনারিজ পণ্য নিয়ে ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। আমদানি করা এসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর সেখান থেকে সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে ১৫ সেপ্টেম্বর এমভি সাপোদিল্লা নামক জাহাজে করে ৩২৪৩ দশমিক ৩৫৪৫ টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়। তার আগে ২৬ জুলাই মোংলা বন্দরে এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ টন মেশিনারিজ পণ্য খালাস করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X