মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে প্রেমিককে লাইভে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
মানিকগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

মানিকগঞ্জে প্রেমিককে লাইভে রেখে বিলকিছ আক্তার (২৩) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকার মো. সুমন হোসেনের বাড়ি থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।

নিহত কলেজছাত্রীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামে। সে এই গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে। বিলকিছের জন্মের কয়েক বছর পরে তার বাবা, মার বিবাহ বিচ্ছেদ হয়। পরে প্রায় ১০ বছর ধরে বৈতরা সুমন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তারা। ভাড়া বাড়ি থেকে মেয়েকে বিয়ে দিয়ে প্রবাসে যান বিলকিছের মা। বর্তমানে তিনি প্রবাসেই রয়েছেন।

বাড়ির মালিক মো. সুমন হোসেন জানান, প্রায় ৪ বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সঙ্গে বিয়ে হয় বিলকিছের। বিলকিছের মা বিদেশ থাকলেও ঘর ছারে নাই। সে প্রতি মাসেই ভাড়া দিতেন। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাড়া বাড়িতে আসেন বিলকিছ। এখান থেকেই পরীক্ষা দিচ্ছিলেন। এর মাঝে ১০ থেকে ১৫ দিন আগে তার স্বামীর বাড়ির পরিবারের লোকজন তাকে নিতে আসছিল। তখন বিলকিছ আর স্বামীর বাড়িতে যাবেন না বলে জানিয়ে দেন এবং বিবাহ বিচ্ছেদের কথাও বলেন। তার সঙ্গে অন্য এক ছেলের সম্পর্ক আছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, বিলকিছের সঙ্গে অন্য এক ছেলের সম্পর্ক ছিল, সে জন্য স্বামীর সংসার ভেঙে দিতে চেয়েছিল। গত রাতে কোনো এক সময় বিলকিছ ঘরের ফেনের রডের সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে যখন তার মরদেহ উদ্ধার করা হয় তখন তার মোবাইল ফোনে ভিডিও কল ছিল। সেজন্য স্থানীয়রা সন্দেহ করছেন তার প্রেমিকার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এস আই) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তার ফোনও আমাদের হেফাজতে নিয়েছি।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X