রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢলের পানিতে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারে জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : কালবেলা
পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারে জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : কালবেলা

গত চারদিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলের জমি। বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।

মৌলভীবাজার সদর, মোস্তফাপুর, আমতৈল, জগন্নাথপুর ও কমলগঞ্জ উপজেলার খিরনিছড়া, লাউয়াছড়া এলাকায় ডুবে গেছে ফসলের মাঠ। কোথাও কোথাও পানি উঠেছে রাস্তাঘাট ও বসতবাড়িতে। ঢলের পানিতে মনু নদীর দুকূল ছাপিয়ে কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ বলেন, রোববার ও সোমবার ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আগামী ২৪ জুন পর্যন্ত আবহাওয়া এভাবে থাকবে বলে আগাম বার্তা হয়েছে। তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বৃষ্টিতে মৌলভীবাজার পৌর এলাকার গির্জাপাড়া ও ফাটাবিল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের কাজিরগাঁও ব্রিজের দক্ষিণপাশে পাইলিং খুঁটিগুলো নিয়ে কোদালিছড়ার নতুন নির্মাণ করা গাইডওয়ালও ধ্বসে গেছে। এর ফলে কোদালিছড়ার পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে শহরে জলাবদ্ধতা হচ্ছে। এদ টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন খেটে খাওয়া মানুষ। এ ছাড়া টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার খেটে খাওয়া মানুষ।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগে পানি কিছুটা বাড়লেও এখন কমতে শুরু করেছে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, গত ৪ দিনের বৃষ্টিতে কমলগঞ্জে বৃষ্টি অসহিষ্ণু শাক-সবজির ক্ষতি হয়েছে। ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হয়নি। তবে টানা খরায় কৃষকরা আউশ চাষাবাদ শুরু না করায় আউশ ধানের ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X