রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় জামিন পেলেন বালিয়াকান্দির কালবেলা প্রতিনিধি

দৈনিক কালবেলার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল। ছবি : সংগৃহীত
দৈনিক কালবেলার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল। ছবি : সংগৃহীত

চাঁদাবাজি ও ষড়যন্ত্রমূলক মামলায় দৈনিক কালবেলার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৌসুমি সাহার আদালতে রিয়াদ হোসেন রুবেলের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীপক্ষের আবেদন নাকচ করে রিয়াদ হোসেন রুবেলের জামিন আবেদন মঞ্জুর করেন। এবং একইসঙ্গে মামলায় অন্য একজন সাংবাদিক ম. রুবেল হোসেন মিয়ারও জামিন আবেদন মঞ্জুর হয়।

রিয়াদ হোসেন রুবেলের জামিন শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মো. রোকনুজ্জামান।

এর আগে, দৈনিক কালবেলা বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলের নামে বালিয়াকান্দি থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। রিয়াদ হোসেন রুবেল জনগুরুত্বপূর্ণ একটি সংবাদ সংগ্রহ করে দৈনিক কালবেলায় গত ২ সেপ্টেম্বর ‘চাঁদা দিতে অস্বীকৃতি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ’ এই শিরোনামে এবং গত ৪ সেপ্টেম্বর ‘স্বর্ণ ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায় করল আওয়ামী লীগ নেতা’ এই শিরোনামে ভিডিও নিউজ ও পত্রিকায় সংবাদ প্রকাশ করে। আর এই সংবাদ প্রকাশিত হওয়ায় বাদী মো. ইকরাম মোল্লা নিজের অপরাধ আড়াল করার জন্য ক্ষিপ্ত হয়ে রিয়াদ হোসেন রুবেলের নামে মিথ্যা মামলা দায়ের করেন।

আর এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য গত ২ অক্টোবর রাজবাড়ীর পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১০

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১১

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১২

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৩

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৪

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৫

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৬

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৭

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৮

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৯

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

২০
X