কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১২:০৯ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ
টানা বর্ষণ

কিশোরগঞ্জে ভেসে গেছে সাড়ে ৬ হাজার পুকুরের মাছ

কিশোরগঞ্জে কয়েকদিনের টানা ভারী বর্ষণে ভেসে গেছে বহু পুকুরের মাছ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে কয়েকদিনের টানা ভারী বর্ষণে ভেসে গেছে বহু পুকুরের মাছ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে গত দুই দিনের টানা ভারী বর্ষণে ৬ হাজার ৬৪১টি পুকুর ও ফিশারির প্রায় ৩৭ কোটি টাকার মাছ ভেসে গেছে। অবকাটামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ৬ কোটি টাকার। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার সাড়ে ৩ হাজার মাছ চাষি। ভেসে যাওয়া মাছের মধ্যে শিং, পাবদা, রুই, কাতল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে বলে জানান মাছ চাষিরা।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট সাড়ে তিন হাজার মৎস্য চাষির ৬ হাজার ৬৪১টি পুকুর ও ফিশারি তলিয়ে গেছে। এতে প্রায় সাড়ে ১৮শ’ মেট্টিক টন মাছ ভেসে গেছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়াও পুকুর ও ফিশারির অবকাটামোগত প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে অবকাটামো ও মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জেলার কটিয়াদী উপজেলা ও কিশোরগঞ্জ সদর উপজেলা। তার মধ্যে কটিয়াদী উপজেলায় ১ হাজার ৯২৫টি পুকুর ভেসে গেছে।

সাকি নামে এক মৎস্য চাষি জানান, ‘এক রাতের বৃষ্টিতেই আমার দুই ফিশারি ডুবে গিয়েছে। পাড় ডুবে উপর দিয়ে পানি যাচ্ছে। প্রতিটি ফিশারিতে প্রায় তিন/চার লাখ টাকার মতো মাছ ছিল।’

আমিন সাদী নামে এক খামারি জানান, ‘আমার ২৫ শতাংশের একটি ফিশারি ছিল। রাতের বৃষ্টিতে ফিশারির পাড় তলিয়ে সব মাছ চলে গিয়েছে। আমার প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। আমাদের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর ৩৬ কাটা জমির বড় ফিশারি ছিল এটাসহ সব তলিয়ে গেছে। এ ছাড়াও এলাকার সকল ফিশারি তলিয়ে গিয়েছে। আমাদের মতো প্রান্তিক মাছ চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সরকার যদি আমাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা কিছুটা দাঁড়াতে পারবো।’

মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ‘আমার কয়েকটি ফিশারির পাড় তলিয়ে গিয়েছে। এতে আমার প্রায় ৫০ লাখ টাকারমতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মতো এলাকার সবার ফিশারিই ডুবে গিয়েছে। এতে কমবেশি সবাই ক্ষয়ক্ষতি হয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ‘ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ এলে উপজেলা কমিটির মাধ্যমে চাষিদের পুনর্বাসন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X