টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

পর্যটকবাহী জাহাজ। ছবি : সংগৃহীত
পর্যটকবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ জেটি থেকে সেন্টমার্টিননের উদ্দেশে জাহাজ চলাচল শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়ায় নাফ নদী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে বারো আউলিয়া জাহাজ।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকেপড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।

মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত মঙ্গলবার বিকেলের দিকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এতে করে সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে গত চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের তিন শিক্ষকসহ ৭৭ জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষক-শিক্ষার্থী ও নীলফামারী মেডিকেল কলেজে ৩৮ জন শিক্ষক-শিক্ষার্থীসহ আটকা পড়েছেন বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সামুদ্রিক ৩ নম্বর সতর্কবার্তা নামিয়ে ফেলায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পযটকবাহী জাহাজ ও পন্যবাহী নৌকা চালানো অনুমতি প্রদান করা হল। অত্র রুটে উপজেলা প্রশাসনের যথাযথ অনুমতি ব্যতিত কোনো প্রকার স্পিডবোট চলাচল করতে পারবে না। চলাচলকারী নৌকাসমূহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও উপজেলা প্রশাসনের অনুমোদিত অন্যান্য মালামাল ব্যতিত কোনো যাত্রী পরিবহন করতে পারবে না। মেডিক্যাল ইমারজেন্সি বিবেচনা করে রোগী ও তার সঙ্গে ২ জন যাত্রী নৌকায় চলাচল করতে পারবে। স্পিডবোট ও নৌকামালিকদের যথাযথ আবেদনের ভিত্তিতে যাত্রী সংখ্যা নির্ধারণ ও নৌযানের সক্ষমতা যাচাইয়ের পর উপজেলার প্রশাসন যাত্রী সংখ্যা নির্ধারণ করবে এবং যাত্রী পরিবহণের অনুমতি প্রদান করবে। সব নৌযান যাত্রী ও মালামালের সুরক্ষার কথা বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা মেনে চলবে ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে চলাচল করবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়া টেকনাফের ম্যানেজার মাহবুব আলম বলেন, সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল দশটায় টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়েছে এবং এর আগে সোমবার ও মঙ্গলবার সেন্টমার্টিন বেড়াতে গিয়ে রাত্রিযাপনের উদ্দেশ্যে অবস্থান করা সাড়ে তিনশতাধিক পর্যটককে ফিরিয়ে আনা হবে।

কেয়ারি সিন্দাবাদের টেকনাফ ব্যবস্থাপক শাহ আলম বলেন, এ নৌপথে আজ থেকে আবার যাত্রা শুরু করবে কেয়ারি সিন্দাবাদ নামক জাহাজটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X