শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ : শিল্পমন্ত্রী

নরসিংদী বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি : কালবেলা
নরসিংদী বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি : কালবেলা

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তারা দল বেঁধে মাঠে নেমেছে। নানা অজুহাতে তারা নির্বাচন বানচাল করতে চায়। আমরা ভুল করলে হবে না। আগামী নির্বাচন হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে আমাদের জিততে হবে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক-২) কর্তৃক স্থাপিত নরসিংদী বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন দেশকে স্বনির্ভর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক (গ্রেড-১) চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা এফবিসিআই সাবেক সভাপতি আলী হোসেন শিশির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, শ্রমিক নেতা মহিউদ্দিন চৌধুরী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ, শামীম নেওয়াজ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X