গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৫ আসনে নৌকার প্রচারে প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা বুবলী

গাইবান্ধা-৫ নির্বাচনী প্রচারে ফারজানা রাব্বী বুবলী। ছবি : কালবেলা
গাইবান্ধা-৫ নির্বাচনী প্রচারে ফারজানা রাব্বী বুবলী। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনী এলাকার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে (মজিদের ভিটা, সরদারপাড়া, আমতলী) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা ফারজানা রাব্বি বুবলী। এ সময় ঘরে ঘরে গিয়ে ও জনসমাবেশ করে নৌকা মার্কায় ভোট চান তিনি।

সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর এ আসনটি শূন্য হলে নৌকার মনোনয়ন চেয়েছিলেন তার মেয়ে বুবলী। রাজনীতিতে তারুণ্যের শক্তি নিয়ে বাবার পথে নিজেকে উৎসর্গ করার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন তিনি।

গত উপনির্বাচনে মনোনয়ন না পেলেও এবার মনোনয়ন পাবেন বলে বিশ্বাস করেন বুবলী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফারজানা রাব্বী বুবলী।

প্রচারে নেমে বাবার পথ অনুসরণ করে সাঘাটা-ফুলছড়ির সাধারণ মানুষের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবার নৌকার মাঝি হিসেবে মনোনীত হন তিনি। তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করবেন বলেও জানিয়েছেন ফজলে রাব্বী কন্যা বুবলী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১০

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১১

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১২

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৩

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৪

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৫

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৬

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৭

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৮

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৯

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

২০
X