হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজের দাম কত বাড়ল?

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। ছবি : কালবেলা
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। ছবি : কালবেলা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকলেও বৃষ্টির কারণে সরবরাহ কমায় দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৫২ থেকে ৫৩ টাক দরে, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, ভারতে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে কৃষকরা জমি থেকে পেঁয়াজ উত্তোলন করতে পারছে না। চাহিদা বেশি থাকায় সরবরাহ কমার কারণে ভারতে পেঁয়াজের মূল্য কিছুটা বেড়েছে এর কারণে ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ আমদানি করছে। একই সঙ্গে দেশের বাজারেও দাম বেড়েছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রেজাউল হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হয়। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় কষ্ট আরও বেড়ে গেছে। একদিন আগে যে পেঁয়াজ ৫২ টাকা কেজি কিনেছি সেই পেঁয়াজ আজ ৫৭ টাকায় কিনতে হচ্ছে। এভাবে যদি সব পণ্যের দাম বাড়ে তাহলে আমাদের মতো মানুষ চলবে কেমন করে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। দৈনিক ৪০ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা ২৫ থেকে ৩৫ ট্রাকে নেমেছে। এতে শ্রমিকদের দৈনন্দিন আয়ও কিছুটা কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশাহারা চাষিরা

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১০

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

১১

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

১২

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

১৩

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

১৪

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

১৫

সন্তান হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেপ্তার ৩

১৬

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

১৭

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

২০
X