শরীয়তপুর (ভেদরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজা মিয়ার (৩২) সঙ্গে চাঁদপুরের সদর উপজেলার গোয়াল নগর গ্রামের আব্দুল মালেক বেপারী মেয়ে কাঞ্চন মালার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজা মিয়া যৌতুক দাবি করে আসছিল। এরপর গত ২০২১ সালের জুনে ২ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দেন রাজা মিয়া। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন কাঞ্চনমালা। অবস্থার অবনতি হলে ৭ জুন সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই মো. মনির হোসেন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

১০

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১১

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১২

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৩

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৪

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৫

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৭

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৮

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৯

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

২০
X