নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেসে গেছে ২০ একর পুকুরের কোটি টাকার মাছ

টানা বর্ষণে বিশ একর পুকুরের মাছ ভেসে গেছে। ছবি : কালবেলা
টানা বর্ষণে বিশ একর পুকুরের মাছ ভেসে গেছে। ছবি : কালবেলা

দুই দিনের টানা বর্ষণে ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক বন্যায় ভেসে গেছে ২০ একর পুকুরে কোটি টাকার দেশীয় মাছ। উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীচর গ্রামের মৎস্য চাষি মো. খলিলুর রহমানের ৮টি পুকুর পানিতে তলিয়ে যাওয়া সব মাছ বেরিয়ে গেছে। এতে সম্বল হারিয়ে এখন দিশাহারা খলিলুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীচর গ্রামের নিজ বাড়ির সামনে ২০০ কাঠা জমি তথা ২০ একর জমিতে স্থাপিত ৮টি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন খলিলুর। অল্প পুঁজিতে দেশীয় মাছ চাষ করে সফলতার মুখ দেখেছিলেন তিনি। তার চাষকৃত মাছ এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। কিন্তু অতিবৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তার সব স্বপ্ন ধুয়ে মুছে গেছে। তার চাষকৃত সবকটি পুকুর পানির নিচে তলিয়ে যাওয়ায় অবাক তাকিয়ে থাকেন মৎস্য খামারের দিকে।

সরজমিন গিয়ে দেখা গেছে, টঙ্গীচর বিল ও বিলের আশপাশ গ্রামের ফসলি ধান জমি এখনও ৬ ফুট পানির নিচে রয়েছে। ৮টি পুকুরের পাড় ৬ থেকে ৭ ফুট পানির নিচ পড়ে আছে। তবে প্রতিটি পুকুরের পাড়ে জালের বেড়া দিয়ে মাছ রক্ষা করতে চেয়েছিলেন চাষি খলিলুর রহমান। কিন্তু শেষ চেষ্টায় রক্ষা হয়নি। ২০ একর জমিতে চাষকৃত এক কেজি ওজনের মাছ থেকে শুরু করে প্রায় ৬ থেকে ৭ কেজি ওজনের প্রায় এক কোটি টাকা মাছ বন্যার পানিতে ভেসে গেছে। তবে খলিলুর বেরিয়ে যাওয়া মাছগুলো নিজ পুকুরের ফেরানোর আশায় প্রতিদিনই প্রতিটি পুকুরের মাঝখানে খাবার দিয়ে আসছেন।

এ বিষয়ে খলিলুর রহমান বলেন, আকস্মিক বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। আমার কোটি টাকা পানিতে ভেসে গেছে। পুনরায় মৎস্য চাষ করে ঘুরে দাঁড়ানোর জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা প্রার্থনা করছি।

নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, বিষয়টি আমি শুনেছি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা করে সরকারের কাছে প্রণোদনার ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X