মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা
বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের টিমের সদস্যরা। হামলায় আহত হন মৎস্য অফিসের এক স্টাফসহ ৩ জন। আহতরা হলেন, অফিস সহকারী সিদ্দিকুর রহমান (৫০) ট্রলার মাঝি জহির হোসেন (৩৫) সুমন (৩০)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার সময় মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের মোস্তফা বাজার এলাকায় তেতুলিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে।

মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া নদীতে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ নিধনের অভিযোগে ১২টি জেলে নৌকা এবং প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন ভ্রাম্যমাণ আদালতের টিম। এতে জেলেরা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হয়ে প্রায় শতাধিক জেলে ইটপাটকেল এবং লাঠিসোটা হাতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের টিমের ওপর হামলা চালিয়ে জব্দ করা ১২টি নৌকা আর ১০ হাজার মিটার জাল ছিনিয়ে নেয়।

ভ্রাম্যমাণ আদালতের টিমের সদস্য উপজেলা মৎস্য অফিসার মো. কামাল হোসেন বলেন, জেলেরা সংঘবদ্ধ হামলা চালিয়ে নৌকা আর জাল ছিনিয়ে নেয়। তাদের হামলায় ৩ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও হামলাকারী জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় কেউ আটক হয়নি। তবে ইউএনও এবং মৎস্য অফিসার আমাকে জানিয়েছেন এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X