জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নলজুর নদীর পানি। ছবি : সংগৃহীত
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নলজুর নদীর পানি। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টি না হলেও ভারতে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢল নামছে নলজুর নদীতে। এতে রানীগঞ্জ হয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এক সপ্তাহের মধ্যে বন্যার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী হাসান গাজী জানিয়েছেন, পাহাড়ি ঢলে নদীতে ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, ভারতের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত আছে। ফলে জগন্নাথপুর নলজুর নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি কিছুটা বাড়বে। এ ছাড়া জগন্নাথপুর সদর উপজেলার নিম্নাঞ্চলে পানির চাপ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ঢলে জগন্নাথপুরের নদ-নদী ও হাওরগুলোতে পানি বেড়েছে।

গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করে পাহাড়ি ঢল নামতে শুরু করে। দীর্ঘ দাবদাহের কারণে হাওরগুলো পানিশূন্য থাকায় এতদিন বন্যার তেমন শঙ্কা ছিল না। এ ছাড়া এভাবে দু-এক দিন পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার কবলে পড়বে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল।

জগন্নাথপুর পাউবো বলছে, সুনামগঞ্জে জগন্নাথপুর নদীর পানি বেড়ে আজ বুধবার জগন্নাথপুর নদীর বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হয়। মাত্র ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার। নদীতে এখনো পানি বাড়ছে।

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা রমিজ আলী বলেন, গত বছরের বন্যা ভুলতে পারছি না। এবার পানি এলে আমাদের ক্ষতি হবে। কালকে থেকে আজকে অনেক পানি বেড়েছে।

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের বাসিন্দা বানু দাস বলেন, কুশিয়ারা নদীর অবস্থা ভালো না। যেভাবে পানি বাড়ছে, এখন পানি এলে গরু, বাছুর রাখার জায়গা থাকবে না।

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী হাসান গাজী বলেন, বৃষ্টিপাতের মাত্রাটা বর্তমানে বেড়ে গেছে। আজ একটু কম রয়েছে। জগন্নাথপুর নলজুর নদীর পানির প্রবাহ বাড়লে বন্যা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১০

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১২

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৫

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৬

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৭

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৮

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

২০
X