কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এরশাদ হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
এরশাদ হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

টাঙ্গাইলের নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে র‌্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর বাহার মার্কেট এলাকার রুবেলের বাসা থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

নিহত এরশাদ বিশ্বাস (৩৮) মানিকগঞ্জের চর কাটারী গ্রামের ফুলচা বিশ্বাসের ছেলে।

সকালে গাজীপুরের কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল জেলার নাগরপুর পাইকশা এলাকায় খেলা দেখতে গেলে বিরোধের জের ধরে অভিযুক্ত রিপন ওরফে রিপু মিয়াসহ আটজন মিলে দেশি অস্ত্র দিয়ে এরশাদ বিশ্বাসকে মারপিট করে পালিয়ে যান।

পরে আহত এরশাদকে তার পরিবারের লোক মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লেক্স ভর্তি করতে গেলে চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এরশাদের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে রিপনসহ আটজন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের নামে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে আইনগত ব্যবস্থার জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১০

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১১

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১২

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১৩

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৪

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৬

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৭

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৮

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

২০
X