বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে বরিশাল বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মী। ছবি : সংগৃহীত

ঢাকায় দলের কর্মসূচি থেকে ফেরার পথে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপি নেতাকর্মীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) গভীর রাতে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আহসান খান আপাং, খসরুজ্জামান বাহাদুর, জলিনুজ ভাট্টি, গোলাম মর্তুজা বাবুল, মাসুদ বখতিয়ার, মোশারফ হোসেন, কাওসার মেহেদী, মাওলা সরদার, রিয়াজুল বখতিয়ার, সিরাজ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ও মিয়া রফিক।

জানা গেছে, ২০২২ সালে যুবলীগ নেতার দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের সবাই গৌরনদী উপজেলা যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা, যুবলীগ কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি।

উল্লেখ্য- ২০২২ সালের ৫ নভেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে গৌরনদীর মাহিলাড়া বাজারে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইশরাকের গাড়িবহরে থাকা বিএনপি নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা করে। তারা যুবলীগ নেতাকর্মীর মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ী বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনসহ ৭০ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১০

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১১

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১৩

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

১৪

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

১৬

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

১৭

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

১৮

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৯

১৬ জুলাই কি সরকারি ছুটি?

২০
X