তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

সিরাজগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে মো. রনজু ফকির (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অটোভ্যানচালক। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকার ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজু ফকির উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আরমান ফকিরের ছেলে এবং বিনসাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ঘটনাস্থলেই রনজু ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফিরোজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী ট্রাকটি উত্তর ওয়াবদা বাঁধ থেকে দ্রুত গতিতে মোড় ঘুরতেই অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ওই অটোভ্যানের যাত্রী রনজু ফকির ট্রাকের চাকার নিচে পড়ে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X