পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ তিন দিন পর ফেরত দিল বিএসএফ

তেঁতুলিয়া সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করছেন বিএসএফ সদস্যরা। ছবি : কালবেলা
তেঁতুলিয়া সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করছেন বিএসএফ সদস্যরা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আক্কাস আলীর (৩৫) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঘটনার তিন দিন পর শনিবার (২১ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়ার ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে আক্কাস আলী মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পতাকা বৈঠকে বিএসএফ ভারতের অভ্যন্তরে আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়। শনিবার দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও ভারতের ফাঁসি দেওয়া থানা পুলিশ আক্কাস আলীর মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। নিহত আক্কাস আলী তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশি যুবকের মরদেহটি উদ্ধারের পর বিএসএফ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দেয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে সরাসরি নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১১

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৩

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৫

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৬

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৭

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৯

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

২০
X