লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ

নড়াইলে ইমাম পরিষদের বিক্ষোভ। ছবি : কালবেলা
নড়াইলে ইমাম পরিষদের বিক্ষোভ। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় ইমাম পরিষদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে লোহাগড়া পৌরসভাধীন লক্ষ্মীপাশা আর এল পাশা প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন।

এ সময় উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাও. হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাও. হুসাইন আহম্মেদ, মাও. মঈনুল ইসলাম, মুফতি দেদারুল ইসলাম, মাও. ওহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল করিম মুন, হাফেজ আমিনুর রহমান, হাফেজ ইউসুব আলী, কারী সাইফুল্লাহ, মুফতি আবু তাহের, মুফতি মাজেদুল ইসলাম, আরিফুজ্জামান হেলালী প্রমুখ।

বক্তারা মুসলমানদের শত্রু ইসরায়েলের পণ্য ক্রয় না করার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের ওপর হামলা, হত্যা ও বিভিন্নভাবে নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে এবং বিশেষ মোনাজাত করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১০

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১১

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১২

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৩

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৪

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৫

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৬

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৯

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

২০
X