বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজছাত্রী। ছবি : কালবেলা
প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজছাত্রী। ছবি : কালবেলা

বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন দুর্গাপুর উপজেলার ফিরোজ আহম্মেদ (২৪) নামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী। তারপর বাসা ভাড়া নিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে থাকতে শুরু করেন বগুড়ার সদর মাটিঢালি এলাকার একটি বাসায়। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় ফিরোজ আহম্মেদ।

এমন অভিযোগে শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে অভিযুক্ত ফিরোজের বাড়িতে অবস্থান নেয় ওই কলেজছাত্রী (২২)।

অভিযুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফিরোজ আহম্মেদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রায় দুই ঘণ্টা অবস্থান নেওয়ার পর অভিযুক্ত প্রেমিক ফিরোজের বাড়ির লোকজন ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ফিরোজ। ভুক্তভোগী ওই কলেজছাত্রী নাটোর জেলার লালপুর উপজেলার দুরদুরিয়া গ্রামের এক জনৈক ব্যক্তির মেয়ে। পরে এ ঘটনায় দুর্গাপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই কলেজছাত্রী।

কলেজছাত্রী বলেন, দেড় বছর আগে ফিরোজের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সে বগুড়ার সদর মাটিঢালি এলাকার একটি বাসায় আমাকে নিয়ে যায়। আমরা সেখানে স্বামী-স্ত্রীর পরিচয়ে ৩ মাস থাকি। ফিরোজ আমার বাড়িতেও একাধিকবার গেছে। আমার এলাকার সবাই তাকে জামাই হিসেবে চিনে। এরপর হঠাৎ ফিরোজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন তার বাড়িতে এসে দেখি ফিরোজ বিবাহিত। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। তার বাড়ির লোকজন আমাকে গায়ে হাত দিয়ে জোরপূর্বক বের দিয়েছে।

ফিরোজের বাবা আব্দুল খালেক বলেন, তার ছেলে বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। কিছুদিন আগে আমার ছেলেকে বিয়েও দিয়েছি। হঠাৎ শনিবার লালপুর উপজেলা থেকে এক মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে নিজ ইচ্ছাতেই সে আমার বাড়ি থেকে চলে গেছে। কেউ তাকে জোরপূর্বক তাড়িয়ে দেয়নি।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, দুপুরে ওই কলেজছাত্রী থানায় এসে কান্নাকাটি শুরু করে। পরে তার মুখ থেকে বিস্তারিত শুনে থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X