কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ২৫

ভৈরবে ট্রেন দুর্ঘটনা। ছবি : কালবেলা
ভৈরবে ট্রেন দুর্ঘটনা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এরই মধ্যে বগির নিচ থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের ৩টি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি ৩টি তছনছ হয়ে যায়। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ছাড়াও পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ স্থানীয় লোকজন কাজ করছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X