বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় মুক্তিপণ না পাওয়ায় ছাত্রকে হত্যা

নিহত মাদ্রাসাছাত্র হাসিবুর রহমান। ছবি : কালবেলা।
নিহত মাদ্রাসাছাত্র হাসিবুর রহমান। ছবি : কালবেলা।

বরগুনার পাথরঘাটা উপজেলায় মুক্তিপণের তিন লাখ টাকা না পেয়ে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। উপজেলার বিষখালী নদীসংলগ্ন দক্ষিণ বাইনচটকি ওয়াপদা সড়কের পাশের জঙ্গল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই কিশোরের নাম হাসিবুর রহমান (১৩)। সে পাথরঘাটা সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। হাসিবুর পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় হাসিবুরের বাবা পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আর এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার।

এদিকে হাসিবুরকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আবদুল্লাহ আল নোমান (১৯) ওরফে তানভীর ফরাজী নামের স্থানীয় এক তরুণকে আটক করেছে পুলিশ। আবদুল্লাহ আল নোমান পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের মহিউদ্দিন ফরাজীর ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই রোববার গভীর রাতে হাসিবুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাসিবুরের পরিবার সূত্রে জানা গেছে, হাসিবুরের বাবা শফিকুল ইসলাম গত কয়েক দিন ধরে অসুস্থ থাকায় হাসিবুর বাবার চায়ের দোকান দেখাশোনা করছিল। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল সে। এ সময় পূজা দেখানোর কথা বলে তাকে অপহরণ করেন আবদুল্লাহ আল নোমান। পরে হাসিবুরকে করা নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পাথরঘাটা থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, জিডির সূত্র ধরে আবদুল্লাহ আল নোমানকে তার শ্বশুরবাড়ি চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশ গ্রাম থেকে রোববার রাত ৮টার দিকে আটক করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হাসিবুরকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করেন নোমান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ বাইনচটকি ওয়াপদা সড়কের পাশের জঙ্গল থেকে ড্রামে ঢোকানো অবস্থায় হাসিবুরের লাশ উদ্ধার করে পুলিশ।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘জিডির সূত্র ধরে আবদুল্লাহ আল নোমান ওরফে তানভীর ফরাজীকে আটক করেছে পুলিশ। নোমানের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতে হাসিবুরের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১০

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৩

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৪

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৫

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৬

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৭

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৮

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৯

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

২০
X