সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন', প্রস্তুত সাতক্ষীরা জেলা প্রশাসন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ প্রবলরূপে ধেয়ে আসছে উপকূলের দিকে। বুধবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় সাতক্ষীরায় প্রায় ৩শ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারবেন। আমাদের লক্ষ্য থাকবে কীভাবে ক্ষয়ক্ষতি কমানো যায়। সব সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হবে। ট্রলারগুলো রিকুইজেশন করা হবে। তারা মানুষের পারাপার করবে।’

জেলা প্রশাসক বলেন, ‘শ্যামনগর ও আশাশুনি উপজেলায় ৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

শুকনো খাবার ও ওষুধের ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ, সহকারী পুলিশ সুপার সজিব খান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল বাসেত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আছাদুজ্জামান বাবু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল (শুভ্র), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন অধিদপ্তরের মো. সালাউদ্দিন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ‘বর্তমানে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ আছে তা পরিবর্তন না হলে আপাতত সাতক্ষীরা উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে দমকা বাতাস, ভারী বৃষ্টি ও নদীতে পানির উচ্চতা বাড়তে পারে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১০

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১১

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১২

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৩

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৪

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৫

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৬

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৭

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৯

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০
X