সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পাশে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
সাতক্ষীরার বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পাশে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পাশে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, দুপুরের পরে বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পূর্ব-দক্ষিণ পাশে জনৈক মিন্টুর মাছের ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি বলেন, খবর পেয়ে সদর থানার ওসি মহিদুল ইসলামের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দেখে মনে হচ্ছে, কয়েকদিন আগেই তিনি মারা গেছেন।

সাতক্ষীরার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, মৃত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

কার্বন ক্রেডিট বাড়াতে পরিকল্পনা ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৬৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্দিরের সেই অর্থ ফেরত

মোংলা থেকে ২৮৫ কিমি দূরে নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান

রাফিনহাকে নিয়ে ভক্তদের বড় ‘সুখবর’ দিলেন আনচেলত্তি

লোহিত সাগরে কার্গো জাহাজে হামলা

সিম্পসন প্রেডিকশনের মতে নরওয়েকে ২-১ গোলে হারাবে ব্রাজিল!

সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

১০

তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পুরোনো বান্ধবীর গলায় উঠল মালা

১১

পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১২

শিল্পী সমিতির নির্বাচনে কেন ভোট দিলেন না শাকিব খান? জানা গেল আসল কারণ

১৩

উত্তাল বঙ্গোপসাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

১৪

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

১৫

৮ কেজি ওজনের পোয়া মাছ অর্ধ লাখে বিক্রি

১৬

প্রফেসর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির শোক

১৭

নতুন পরিচয়ে বিশ্ববাজারে বাংলাদেশের ‘টিপসই’

১৮

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

১৯

ভাইরাল ভিডিওর সূত্র ধরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X