ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার শিকার সিএনজি। ছবি : কালবেলা
দুর্ঘটনার শিকার সিএনজি। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইন্জিনচালিত পাওয়ার টিলার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারী এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী।

আহতরা হলেন আলাইপুর গ্রামের সিএনজিচালক মাহাবুল আব্দুর রশিদ (৩২), আওতাপাড়া গ্রামের বাসিন্দা আলা মণ্ডলের ছেলে মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সরকারী এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে ট্রাক-অটোরিকশার ও শ্যালো ইন্জিন চালিত পাওয়ার টিলার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। স্থানীয়রা অটোরিকশাচালক ও এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X