কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে নারী শ্রমিক হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুরে নারী শ্রমিক হত্যায় কথিত স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
গাজীপুরে নারী শ্রমিক হত্যায় কথিত স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

গাজীপুরের ইসলামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিখা বেগম নামে এক নারী শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় কথিত স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ।

গ্রেপ্তার আবুল হোসেন দিনাজপুর জেলার কাঠনা গ্রামের নাজির উদ্দীনের ছেলে।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৪ অক্টোবর বাসন থানার ইসলামপুরে আধাপাকা টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় অর্ধগলিত পোশাক শ্রমিক শিখা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরির পেছন থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবুল হোসেন জানান, বিয়ে না করেই ভিকটিম শিখা বেগমের সাথে প্রায় ২ বছর স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত ২২ অক্টোবর সকালে ভিকটিম শিখা বেগমের সঙ্গে আবুল হোসেনের টাকা-পয়সা নিয়ে বাগবিতণ্ডা হয়।

এ সময় শিখা বেগম আসামির কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ভিকটিম আসামি আবুল হোসেনকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরে। ঝগড়ার একপর্যায়ে আসামি দুই হাত দিয়ে ভিকটিমের গলা চেপে ধরলে শিখা বেগম অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে ভিকটিমের মৃত দেহকে কাঁথা দিয়ে মুড়িয়ে রুমের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পালিয়ে যান আবুল হোসেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X