কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিক্ষোভ-অগ্নিসংযোগ; গ্রেপ্তার ১৫

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের শান্ত করছেন পুলিশ সদস্যরা। পুরোনো ছবি
বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের শান্ত করছেন পুলিশ সদস্যরা। পুরোনো ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার ফুলবাড়িয়া, মৌচাক ও চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।

জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার তেলিরচালা এলাকায় কারখানা শ্রমিকরা বিভিন্ন সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জামিলুর রহমান জানান। গ্রেপ্তারদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X