সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ঢাকা সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে মোছা. রোকসানা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার আলামত নষ্ট করতে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন নিহতের স্বামী বাবুল আক্তার।

রোববার (২০ এপ্রিল) সকালে আশুলিয়া থানাধীন টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিকের অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, সকালে রোকসানাদের ঘর থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দগ্ধ অবস্থায় রোকসানাকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, নিহত রোকসানা আক্তার ও তার স্বামী বাবুল আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে কালাম মাদবরের বাসায় ভাড়া থেকে একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল আক্তার প্রথমে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা করছে পুলিশ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X