কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর জন্য বন্ধুকে সঙ্গে নিয়ে ভাইকে হত্যা

 গ্রেপ্তার ইকরামুল গাজী। ছবি : কালবেলা
 গ্রেপ্তার ইকরামুল গাজী। ছবি : কালবেলা

নড়াইলে পারিবারিক কলহের সমাধান না করায় ভ্যানচালক দেলোয়ার গাজীকে (৫০) হত্যা করেছেন তারই ছোট ভাই ইকরামুল গাজী (৪০) ও তার সহযোগী তুফান।

বৃহস্পতিবার (২২ জুন) ইকরামুল গাজীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর ভ্যানচালক দেলোয়ার গাজীর হত্যাকাণ্ডের বর্ণনা দেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।

এর আগে বুধবার (২১ জুন) রাতে অভিযান চালিয়ে নড়াইল সদরের বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামের নিজ বাড়ি থেকে ইকরামুল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, দেলোয়ার গাজী হত্যার ঘটনায় তার ছোট ভাই ইকরামুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত তুফানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, ইকরামুল গাজীর স্ত্রীর সঙ্গে দেলোয়ার গাজীর স্ত্রীর বিভিন্ন সময় সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হতো। ঝগড়া-বিবাদের বিষয়টি ইকরামুলের স্ত্রী তাকে জানালে প্রতিকার চেয়ে বড় ভাই দেলোয়ার গাজীর কাছে একাধিকবার নালিশ করেন ইকরামুল। কিন্তু এ বিষয়ে দেলোয়ার গাজী কোনো গুরুত্বরোপ করেননি। এতে ইকরামুলের স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে যান এবং ঘটনার সমাধান না হলে সংসার করবেন না বলে জানান। বিষয়টি নিয়ে ইকরামুল তার বন্ধু তুফানের সঙ্গে আলোচনা করেন এবং দেলোয়ার গাজীকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী গত ২৯ মে দেলোয়ার গাজীকে ইকরামুলের বন্ধু কৌশলে ডেকে নিয়ে যান। এ সময় ইকরামুল ও তার অপর সহযোগী একত্রে তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী দেলোয়ার গাজীর ভ্যানে উঠে আটঘরা গ্রাম থেকে নাউসোনা মহাশ্মশানগামী রাস্তা দিয়ে আসতে থাকেন। পথে নূর মোহাম্মদ বিশ্বাসের মৎস্যঘেরের কাছে আসার পর তুফান তার কাছে থাকা গামছা দিয়ে পেছন থেকে দেলোয়ার গাজীর গলা পেঁচিয়ে ধরেন। পরে দুইজন দুই পাশ থেকে গামছা টেনে শ্বাসরোধ করে দেলোয়ার গাজীকে হত্যা করেন।

সাদিরা খাতুন বলেন, এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই ইকরামুল ও তার বন্ধু ঘটনার ওই রাতে পার্শ্ববর্তী জেলা যশোরের অভয়নগরের বুনোরামনগর এলাকায় দেলোয়ার গাজীর ভ্যানটি রেখে পালিয়ে যান। ইকরামুলের সহযোগীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এ ঘটনায় ৩১ মে দেলোয়ার গাজীর ভাই গাজী মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X