লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর যুবদল-ছাত্রদলের ২২ নেতাকর্মী আটক

হাজতখানায় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
হাজতখানায় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকায় মহাসমাবেশে হামলার অভিযোগ এনে সারা দেশে বিএনপি ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন লক্ষ্মীপুরে যুবদল ও ছাত্রদলের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, হরতালে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও বিএনপি সূত্র জানায়, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিরন পাটওয়ারী, কমলনগর উপজেলার সাবেক ছাত্রদল নেতা এমএস বাবু পাটওয়ারী, বাতেন ভূঁইয়া, রায়পুর উপজেলা শ্রমিকদল নেতা ফরহাদ হোসেন পরান ও আলতাফ হোসেন মিঠুসহ পুরো জেলায় ২২ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক (২৯ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালে নাশকতাকারী ২২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, দিনব্যাপী লক্ষ্মীপুরে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে। ভোরে রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইটেরপুল এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধসহ বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে দেয়। পুলিশের উপস্থিতি দেখে পিকেটাররা পালিয়ে যায়। রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে আলেকজান্ডার-সোনাপুর সড়কের আজাদনগর ব্রিজ এলাকায় বিএনপির কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় পিকেটাররা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় একজনকে আটক করে পুলিশ। ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য।

আহত পুলিশ সদস্যরা হলেন- রামগতি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব বলেন, ঢাকা-লক্ষ্মীপুরে আমাদের ৪০-৫০ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিরন পাটওয়ারীকেও আটক করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করায় বাধা দেওয়ায় ইটপাটকেল ছুড়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছে পিকেটাররা। এ সময় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, আমরা ৩ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১১

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১২

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৩

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৪

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৬

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৭

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৮

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৯

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

২০
X