কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বাবু

ফাইল ছবি
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে জবানবন্দি দেন তিনি। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মাহমুদুল আলম বাবু সকালে জামালপুর জেলা আদালতে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে সাংবাদিক নাদিম হত্যায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বাবু। সে মতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করে ডিবি।

ডিবি পুলিশের ওসি আরমান আলী কালবেলাকে জানান, সাংবাদিক নাদিম হত্যার দায় স্বীকার করেছে মাহমুদুল আলম বাবু। এ নিয়ে গ্রেপ্তার ১৩ আসামির তিনজন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমরা তৎপর আছি।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি এলাকায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক নাদিমের উপর হামলা করে একদল সন্ত্রাসী। আহত নাদিমকে প্রথমে জামালপুর এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৫ জুন বিকেল তিনটায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

এ ঘটনায় বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) মাহমুদুল আলম বাবু ও তার ছেলে রিফাতসহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় বাবুসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X