ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্য ঠেকাতে তৎপর ময়মনসিংহ মহানগর যুবলীগ

নগরীর আকুয়ায় মোটরসাইকেল মহড়া করছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান। ছবি : কালবেলা
নগরীর আকুয়ায় মোটরসাইকেল মহড়া করছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে নৈরাজ্য ঠেকাতে নগরীতে সার্বক্ষণিক তৎপর রয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মোটরসাইকেল মহড়া ও পথসভার মধ্য দিয়ে দিনভর বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে তৎপরতা চালিয়েছেন নেতাকর্মীরা।

এদিন বেলা ১১টার দিকে নগরীর আকুয়া এলাকা থেকে শুরু বিশাল মোটরসাইকেল মহড়ার নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান।

পরে নগরীর নতুনবাজার, গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর ও ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় দুটি পথসভা করে তারা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাঠে রয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।

এ সময় মহানগর যুবলীগের সদস্য জিয়াউল হক, ছলিমুল্লাহ রসুল, ইফফাত হাসান রিজন, শাহ আলমগীর জয়, রাজীব খান, সুমন হোসেন, রেজুয়ান রিফাত, যুবলীগ নেতা মারুফ হোসেন মুন্না, শরীফ হাসান, জাহাঙ্গীর হোসেন, রয়েল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X