শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা নিহত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : কালবেলা
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারেক চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের আরও ৫ জন নেতাকর্মী।

বুধবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে প্রাইভেটকারটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে নোয়াগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে থাকা ৬ জন গুরুতর আহত হন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে পাঠালে প্রাইভেটকারের চালক ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আহত ৫ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহতরা হলেন, সাকিল আহমদ, সাজু মিয়া, মো. জাহিদ, শান্ত ও আলমগীর। আহতরা ছাত্রলীগের নেতাকর্মী।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) রাজু বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X