তালতলী প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তালতলীতে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

তালতলীতে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা
তালতলীতে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা

তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া জামে মসজিদ মাঠে এলাকাবাসী বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে এলাকাবাসীর উদ্যোগে এ প্রার্থনা করা হয়। বিশেষ প্রার্থনায় এলাকার কয়েকশ মানুষ অংশ নেয়।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় এলাকার ফসলের মাঠ পানি শূন্য হয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ফসল রক্ষায় বৃহস্পতিবার সকালে উপজেলার হেলেঞ্চাবাড়িয়া জামে মসজিদ মাঠে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

হেলেঞ্চাবাড়িয়া জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহিম বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। ওই প্রার্থনায় কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম সিকদার পনু, বরগুনা সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ রিয়াদ শামীম, তালতলী উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ও রেজাউল করিমসহ কয়েকশত মানুষ অংশ নেয়। বৃষ্টির জন্য প্রার্থনায় অংশ নেওয়া মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ওই এলাকা। কৃষকরা বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন।

৩নং করইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, দীর্ঘদিন ধরে উপকুলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে না। এতে ফসলের মাঠ পানি শুন্য হয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছে। তাই বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X