কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার কুয়াকাটা পৌর মেয়র

হামলার শিকার কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার। ছবি : কালবেলা
হামলার শিকার কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার। ছবি : কালবেলা

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শান্তি সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছেন কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ. বারেক মোল্লাকে এ ঘটনার জন্য দায়ী করেছেন মেয়র মো. আনোয়ার হাওলাদার। অন্যদিকে, আওয়ামী লীগ সভাপতি স্থানীয় এমপিকে দোষারোপ করেছেন। ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান উপস্থিত থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কুয়াকাটা পর্যটন মোটেল ইয়োথ-ইন কমপ্লেক্সের সমাবেশস্থলে এ সময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। খবর পেয়ে মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খান একদল পুলিশ নিয়ে উত্তেজিত নেতাকর্মীদের হাত থেকে পৌর মেয়রকে উদ্ধার করেন।

এ সময় একটি আবাসিক হোটেলের ভেতরে পৌর মেয়র ও তার কয়েকজন সহযোগীকে অবরুদ্ধ অবস্থায় দেখা যায়। হামলার সময় মেয়র আনোয়ার হাওলাদারের পক্ষে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা পৌর মেয়রের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিস্তারিত খোঁজখবর নিয়েছি।

মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খান মেয়রের ওপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, উত্তেজিত নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X