শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৪১ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর ১৭ মাস পর লাশ পাঠানো হলো ময়নাতদন্তে

ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উঠানো হচ্ছে। ছবি : কালবেলা
ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উঠানো হচ্ছে। ছবি : কালবেলা

মৃত্যুর ১৭ মাস পর ব্যবসায়ীর লাশ কবর থেকে তুলে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। গাজীপুর শ্রীপুরের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৩০) এর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগে জানা যায়, পূর্ব থেকেই প্রতিবেশী দেলোয়ারার সঙ্গে বিরোধ ছিল তোফাজ্জলদের। পূর্ব বিরোধেই অভিযুক্তরা ২০২২ সালের ৮ জুন পরিকল্পিতভাবে হত্যা করতে তোফাজ্জলকে কুপিয়ে আহত করে। পরে ঘটনা ধামা চাপা দিতে ট্রেনে কাটার নাটক সাজায় তারা। ঘটনার ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তোফাজ্জলের বড় ভাই মোফাজ্জল হোসেন গাজীপুর জুডিশিয়াল আদালতে ভাই হত্যার বিচার দাবিতে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্তরা হলো মো. রাকিব মিয়া (৩২), মো. মোখলেছ মিয়া (৩০), মো. হারুন (৩০), মোসা. দেলোয়ারা (৪০), মো. রুবেল মিয়া (২৮), মো. রাসেল (২৫) ও মো. কামরুল আহসান গোলাপ (৫০)। এই মামলার শুনানি শেষে আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (পিবিআই) রাফিকুল ইসলাম জামান বলেন, আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, দাফনের পর দীর্ঘ ১৭ মাস পরে আদালতের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X