মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিএনপির আসা উচিত : দিলীপ বড়ুয়া

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দিলীপ বড়ুয়া। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দিলীপ বড়ুয়া। ছবি : কালবেলা

‘নির্বাচনের আগে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা স্বাভাবিক কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত’- শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটির আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ এ নেতা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা আমাদের মোশাররফ ভাই। যিনি মিরসরাই আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি নিজেই নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অতএব তিনি নির্বাচন না করলে সে ক্ষেত্রে আমি নিজেকে জোটের মনোনয়নের যোগ্য দাবিদার বলে মনে করছি।’

মিরসরাই আসনে জোটের হয়ে সম্ভাব্য অন্যান্য মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে দিলীপ বড়ুয়া বলেন, ‘রাজনীতিই আমার পেশা। এর বাইরে আমি কিছু করিনি। জীবনের এ পর্যায়ে এসে আমার নিজের এলাকা থেকে নির্বাচন করব এটা আমার রাজনীতির প্রাপ্তি মনে করছি। আমি আশা করব, আমাদের জোট থেকে অপরাপর যেসব বন্ধুরা মনোনয়ন চাইছেন তারা সিনিয়র হিসেবে আমাকে সমর্থন করবেন।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য দরকার এটি তাদের নেই। এই যে বিএনপি এত লোকের সমাগম করল কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কী।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য দীর্ঘতম বড়ুয়া, মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিত বড়ুয়া, হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১১

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১২

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৩

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৫

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৬

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১৭

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৮

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৯

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

২০
X