হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা মানেই সরাসরি শেখ হাসিনাকে ভোট দেওয়া : মমতাজ

মানিকগঞ্জের হরিরামপুরে জনসভায় মমতাজ বেগম। ছবি : কালবেলা
মানিকগঞ্জের হরিরামপুরে জনসভায় মমতাজ বেগম। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, নৌকা বেছে নেওয়া মানেই জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়া।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নে হাসমিলান এলাকায় ছাত্তার পীর সাহেবের বাড়ি এক জনসভায় তিনি এ কথা বলেন।

মমতাজ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ দেন, তাহলে আপনারা আমাকে যে ভোটটি দেবেন তা সরাসরি শেখ হাসিনাকে ভোট দেওয়া হবে।’

চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদের সভাপতিত্ব তিনি বলেন, আমার বাড়ি সিঙ্গাইর উপজেলা হলেও আমার এ ১৫ বছরে সবচেয়ে বেশি কাজ করেছি কিন্তু হরিরামপুরে। যা আগের আর কোনো সরকার করেনি। নদীভাঙন রোধ থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক বহুতল ভবনসহ প্রতিটি জায়গায় আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, সামনে সংসদ নির্বাচন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানে জেলা, উপজলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১০

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১১

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১২

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৩

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৪

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৫

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৭

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৮

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

২০
X