নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীর কবিরহাটে দুই বাসে আগুন

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দ্বিতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল।

অপরদিকে, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে জেলার কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ ও সদর উপজেলার রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অন্যদিকে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজার, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। ঢিলেঢালাভাবে পালিত হয়েছে অবরোধের প্রথম দিন।

অবরোধকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজু, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান রায়হানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা শহরের নাপিতের পোল এলাকায় পিকেটিংকালে ছাত্রদল নেতা মুরশিদুর রহমান রায়হানকে আটক করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বেগমগঞ্জে বিএনপির চারজন, কোম্পানীগঞ্জে দুজন, সদর উপজেলায় ১ ছাত্রদল নেতা রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস অভিযোগ করে বলেন, সকালের দিকে চৌমুহনী বাজারের কালিতলা রোডে যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে সরকার দলের নেতাকর্মীরা হামলা চালায়। একপর্যায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাজুসহ দুজনকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এ সময় হামলাকারীদের আঘাতে রাজুর মাথা ফেটে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাহির থেকে হয়তো বাসের জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। কে বা কারা এটা করেছে- তা কেউ বলতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

পরিবেশ সচিবকে প্রত্যাহার

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

১১

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

১২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

১৩

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

১৪

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

১৬

‘রোনালদো না খেললেই ভালো হতো’

১৭

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

১৮

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১৯

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

২০
X