সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অবরোধ মোকাবিলায় মাঠে প্রশাসন

সাতক্ষীরায় অবরোধ মোকাবিলায় মাঠে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। ছবি : কালবেলা
সাতক্ষীরায় অবরোধ মোকাবিলায় মাঠে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। ছবি : কালবেলা

সাতক্ষীরায় বিএনপির ডাকা চলমান অবরোধ মোকাবিলায় মাঠে আছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিনের নেতৃত্বে সাতক্ষীরার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পলাশ আহমেদ। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সমন্বয়ে গঠিত একটি চৌকস দল।

অভিযানের অংশ হিসেবে রোববার (৫ নভেম্বর) দিনভর শহরের সংগীতা মোড়, ইটাগাছা মোড়, আলীপুর, ভোমরা বন্দর, মেডিকেল কলেজ মোড়, বাইপাস ও লাবসা মোড়, কদমতলা বাজার, খুলনা রোড মোড় ও ভোমরা স্থলবন্দরসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন অভিজানিক দল।

সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ‘চলমান অবরোধের বিপরীতে স্বাভাবিক জনজীবন বজায় রাখা এবং সাতক্ষীরা জেলায় সব ধরনের নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘অভিযানিক দল বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে এবং দক্ষতার সঙ্গে এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে, যা সম্ভাব্য বিশৃঙ্খলার প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। জেলার প্রধান সড়কগুলোতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ অন্যান্য যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রয়েছে। যানজট বা বিলম্বের কোনো সংবাদ নেই।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১০

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১১

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১২

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৩

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৪

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৫

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৬

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৭

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৮

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৯

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

২০
X