সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল বাড়ছে

অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ক্রমেই যান চলাচল বাড়ছে। ছবি : কালবেলা
অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ক্রমেই যান চলাচল বাড়ছে। ছবি : কালবেলা

বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের অন্যান্য রুটে ক্রমেই যান চলাচল বাড়ছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচল বাড়তে থাকে। দুপুর গড়াতে দু-একটি যাত্রীবাহী বাসও চলাচল করতে দেখা যায়। তবে আজও জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

এদিকে জেলা ও উপজেলা শহরগুলোতে তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে। আগের তুলনায় বাড়ছে লোক সমাগমও। অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মাঠে না পাওয়া গেলেও জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধ বিরোধী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, গত দিনগুলোর চেয়ে যানবাহন চলাচল বেড়েছে। আজকে দুপুরের পর থেকে যাত্রীবাহী লোকাল বাসও চলাচল করছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু জাফর বলেন, সকাল থেকেই পণ্যবাহী ট্রাক, পিকআপ, লরি, কাভার্ডভ্যান চলাচল করছে। এরপর ধীরে ধরে বাস চলাচলও শুরু করেছে। পুলিশ স্কোয়াড দিয়ে গাড়িগুলো পার করে দিচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১০

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১১

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১২

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৩

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৪

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৫

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৬

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৭

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৮

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

১৯

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

২০
X