পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে পঞ্চগড়ে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

তেঁতুলিয়া মহাসড়কে আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ। ছবি : কালবেলা
তেঁতুলিয়া মহাসড়কে আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ। ছবি : কালবেলা

পঞ্চগড়ে অবরোধের সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় শাখার ব্যানারে তেঁতুলিয়া মহাসড়কে আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন।

বেলা ১১টার দিকে পঞ্চগড় আইনজীবী সমিতির সামনে মিছিল শুরু করেন। মিছিলটি আইনজীবী সমিতি চত্বর ঘুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এসে শেষ হয়। পরে সেখানেই অবস্থান করে বিক্ষোভ করেন তারা। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সূফি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল আমীন ফেরদৌস বক্তব্য রাখেন। ২৮ অক্টোবর সমাবেশ হঠাৎ পণ্ড করে দেওয়া এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবি করেন বক্তারা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পঞ্চগড়ের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল তার বক্তব্যে বলেন, আমরা চাই দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু সরকার একতরফা নির্বাচনের জন্য সব বন্দোবস্ত করে রেখেছে। গত ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরও একটি নির্বাচন করার পাঁয়তারা চলছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ এই নির্বাচনে অংশ নেবে না। আগামী দিনে বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X