নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতাকারীদের ধরিয়ে দিতে আ.লীগ নেতার পুরস্কার ঘোষণা

উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। ছবি : কালবেলা
উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। ছবি : কালবেলা

দেশে চলমান অবরোধে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে সহিংসতা সৃষ্টি করে যারা নাশকতা করছে, যানবাহনে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে নন্দীগ্রাম উপজেলা যুবলীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশ কিন্তু অনেক ঘটনা নিবৃত করেছে। অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে। নন্দীগ্রাম-কাহালুবাসীর কাছে আমি বিনীত অনুরোধ রাখব, আসুন, সবাই মিলে এই নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াই। যারা ঠান্ডা মাথায় নাশকতা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, সরফুল হক, স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, এফ ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগ নেতা এম আর জামান রাসেল, আমিনুল ইসলাম বেনজির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, তাঁতী লীগের আহ্বায়ক লুৎফর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম ও আবু তৌহিদ রাজীব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X