মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ার ১০৩ বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহারের নেতৃবৃন্দের হাতে অনুদানের চিঠি হস্তান্তর করা হচ্ছে। ছবি : কালবেলা
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহারের নেতৃবৃন্দের হাতে অনুদানের চিঠি হস্তান্তর করা হচ্ছে। ছবি : কালবেলা

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির আয়োজনে উপজেলার ১০৩টি বৌদ্ধ বিহারে জিআর চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সহায়তায় এই অনুদান দেওয়া হয়।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। উদ্বোধক ছিলেন উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি সুমঙ্গল মহাস্থবির। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি জ্ঞানবংশ মহাস্থবির, কর্মবীর দীপংকর স্থবির, বৌদ্ধ ধর্মীয় নেতা আশিষ বড়ুয়া, সোহেল তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে অনুদানের চালের চিঠি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X