মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে তৃতীয়বারের মতো পুলিশে দিলেন মা

কারাভোগের কথা শুনে মাদকাসক্ত লেমন কান্নায় ভেঙে পড়ে। ছবি : কালবেলা
কারাভোগের কথা শুনে মাদকাসক্ত লেমন কান্নায় ভেঙে পড়ে। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে মাদকাসক্ত এক ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তৃতীয়বারের মতো তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার ( ৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই যুবকের নাম ইমরান হোসেন লেমন ( ২৮)। তিনি শহরের বানীকুঞ্জ এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, বাবা হারানো মাদকাসক্ত লেমন ২০১০ সালে বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ২০১৩ সালে মাদারগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে অফিস সহায়ক পদে মাস্টার রোলের আওতায় চাকরি পান তিনি। পরবর্তীতে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক সেবনের টাকার জন্য অফিসের জিনিসপত্র চুরি করে বিক্রির অভিযোগে চাকরিও হারান লেমন।

চাকরি হারানোর পর লেমন বাবুর্চির কাজ শুরু করেন এবং সেই টাকা দিয়ে নিয়মিত হেরোইন সেবন করতেন। একপর্যায়ে লেমনের মা রেনেকা বেগম ২০২০ সালে তাকে পুলিশে সোপর্দ করে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করেন। ২ মাস কারাভোগের পর লেমনের মা রেনেকা বেগম তাকে ছাড়িয়ে আনেন। এরপর ২০২৩ সালের মে মাসে পুনরায় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। কিছুদিন আগে তার কারাভোগের মেয়াদ শেষ হলে তিনি ছাড়া পান। ছাড়া পাওয়ার পর তিনি আবারও হেরোইন সেবন শুরু করেন। হেরোইনের টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর ও তার মা রেনুকা বেগমের ওপর অত্যাচার শুরু করে লেমন।

কারাদণ্ডের সময় উপস্থিত মা রেনেকা বেগম কান্নাজড়িত কণ্ঠে কালবেলা প্রতিবেদককে বলেন, আমার ছেলে মেধাবী শিক্ষার্থী ছিল। আজকে যারা তাকে মাদকাসক্ত বানিয়েছে আল্লাহ তাদের বিচার করবেন। একজন মা কতটা বাধ্য হলে তার নিজ সন্তানকে পুলিশে দেয়। আমার ছেলের মতো যেন কোনো মায়ের সন্তান না হয়। এ কথা বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন রেনেকা বেগম।

মাদারগঞ্জ মডেল থানার এসআই জিন্নত আলী জিন্নাহ বলেন, মাদকাসক্ত লেমনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা রেনুকা বেগম আমাদের শরণাপন্ন হন। পরে আমরা গিয়ে তাকে আটক করি। তার মায়ের সম্মতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করার পর তাকে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।

জিন্নত আলী আরও বলেন, এর আগেও লেমনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মেয়াদ শেষ হলে সম্প্রতি তিনি কারামুক্ত হয়ে পুনরায় মাদক সেবন শুরু করেন। মাদকের টাকা না পেলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। তার মা রেনেকা বেগম বাধা দিলে তাকে হত্যার হুমকি ও মারধর করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X