কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চুল্লি জ্বলল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২৭৫ মি. উচু চিমনি। ছবি: সংগৃহীত
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২৭৫ মি. উচু চিমনি। ছবি: সংগৃহীত

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র। শনিবার (২৪ জুন) সকাল ৮টায় বিদ্যুৎকেন্দ্রের চুল্লির ধোঁয়া উঠতে শুরু করে। যা বেলা ১২টা পর্যন্ত অর্থাৎ টানা চার ঘণ্টা জ্বলে।

প্রথমবারের মতো চুল্লি জ্বালিয়ে বয়লার সচলের মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক ধাপ হিসেবে বয়লারের কার্যকারিতা পরীক্ষাও শুরু হয়েছে। চুল্লি দিয়ে এ ধোঁয়া নির্গমনের মাধ্যমে বয়লার সচলের সক্ষমতা যাচাই করা হয়েছে।

আগামী দুমাস এ বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপরই শুরু হবে সীমিত আকারে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। আগামী অক্টোবরে পরিপূর্ণ উৎপাদনে যাবে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমরা শুধু বয়লার পরীক্ষা শুরু করেছি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে পুরোপুরি উৎপাদনে যাব। অবশ্যই এর আগে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন চলবে।

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদনের জন্য ইতোমধ্যে পাঁচটি জাহাজে অন্তত তিন লাখ টন কয়লা আনা হয়েছে। সর্বশেষ শুক্রবার (২৩ জুন) সকালে ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬৫ হাজার টন কয়লা এসেছে।

জাপানের সহযোগিতায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এবং ধলঘাট ইউনিয়নের ১ হাজার ৪১৪ একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১০

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১২

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৪

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১৬

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১৭

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৮

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১৯

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X