চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ভেজাল মবিল-ডিজেল বিক্রি করায় জরিমানা

চাঁদপুরে বিএসটিআইয়ের অভিযান। ছবি : কালবেলা
চাঁদপুরে বিএসটিআইয়ের অভিযান। ছবি : কালবেলা

পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে চাঁদপুরে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ভেজাল মবিল ও ডিজেল বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সদরের বাগাদী চৌরাস্থায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের কুমিল্লার মাঠ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন অভিযানে নিম্নমানের ও ভেজাল মিশ্রিত ডিজেল বিক্রি করায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় মেসার্স রাশেদ গাজী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর প্রতি ৫ লিটার মবিলে ২০০ মিলি কম দেওয়ায় মেসার্স সুমন অটো পার্টসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের কুমিল্লার মাঠ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল বলেন, আমরা জনস্বার্থে বিএসটিআই আইনে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জরিমানাকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

এ সময় বিএসটিআইয়ের কুমিল্লার পরিদর্শক আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১০

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১১

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১২

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৩

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৪

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

১৫

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

১৭

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

১৮

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

১৯

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

২০
X