কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে বড় ভাই রমজান আলীর ছুরিকাঘাতে ছোট ভাই দেলোয়ার হোসেনের (৩০) মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে স্থানীয় মন্নারা বাজার পলাশ মেডিকেল হলে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের ছেলে রমজান আলী পারিবারিক কলহে ছোট ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পরিবারের সদস্যদের সামনে বড় ভাই রমজান আলী ছোট ভাই দেলোয়ার হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলে শ্রমিকের কাজ করেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক রমজান আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X